Sunday, September 6, 2026
22.4 C
London

সিলেট মহানগরীতে জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

সংস্কার না করেই নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকারের শামিল
—- ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস কি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল? অন্তর্বর্তী সরকার সন্ত্রাস ও চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করতে ব্যর্থ হয়েছে। একটি বিশেষ দল নিজ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে যেনতেন উপায়ে নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে ব্যস্ত হয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার ও ঐকমত্য কমিশনের সকল সিদ্ধান্ত সেই বিশেষ দলের ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, সকল সংকট আলোচনার টেবিলে সমাধানে আমরা প্রস্তুত রয়েছি। সেভাবে না চাইলে রাজপথে সমাধানেও আমরা রাজি। জনমত যাচাই করতে চান তাতেও রাজি, গণভোট দিন। তবুও এই দেশে কাক্সিক্ষত সংস্কার ছাড়া সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় দিয়ে কাউকে ফ্যাসিবাদী হতে দেয়া যাবেনা।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছিল। আইন ও মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বৈরাচারী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ফ্যাসিস্ট সরকারের নির্বিচার গণহত্যার প্রতিবাদে দেশপ্রেমিক জনতা রাজপথে নেমে এসেছিল। যার ফলে স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত হয়। সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুদ্র সেন ছিলেন হিন্দু এবং সিলেটের শহীদ সাংবাদিক এটিএম তুরাব ছিলেন একজন সাংবাদিক। কিন্তু তাদেরকেও জীবন দিতে হয়েছে। কারণ এটি ছিল ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান। ঐতিহাসিক এই গণঅভ্যুত্থানের আইনি ভিত্তি দেওয়া ছাত্রজনতার অধিকার।

Hot this week

বাংলাদেশ জামায়াতে ইসলামীকক্সবাজার জেলা

প্রেস বিজ্ঞপ্তি, ০৮ জুলাই ২০২৬ কক্সবাজারে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের...

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বাআশিফের উপদেষ্টার সাথে শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

Topics

বাংলাদেশ জামায়াতে ইসলামীকক্সবাজার জেলা

প্রেস বিজ্ঞপ্তি, ০৮ জুলাই ২০২৬ কক্সবাজারে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের...

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

গর্জনিয়া জামায়াতের যুব সম্মেলনে যুবকের উদ্দেশ্যে ভিপি বাহাদুর-

"জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ৫৪ বছরের অভিজ্ঞতাকে সমর্থন করুন" রামু প্রতিনিধি:কক্সবাজারের...

জুলাই সনদের আইনীভিত্তি দেয়া না হলে সাংবিধানিক সংকট তৈরী হবে-মহেশখালীতে ড. এ. এইচ.এম. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক...

ঈদগাঁও ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক যুব সমাবেশ গতকাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img