Tuesday, July 7, 2026
31.7 C
London

ঈদগাঁও ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক যুব সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমির অধ্যাপক মোঃ হাকিম আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহসেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, ঈদগাঁও উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালি, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, সহসেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ। সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সহসেক্রেটারি লায়েক ইবনে ফাজেল।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিভাগ ঈদগাঁও ইউনিয়ন সভাপতি মুফিজ আকবর, সেক্রেটারি সানাউল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও ইউনিয়ন সভাপতি আলী হোসাইন জিসানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ইসলাম ও দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আরো বলেন, জামায়াত ইসলাম শান্তি, ন্যায়বিচার ও কল্যাণের রাজনীতি করে, যা দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের মুক্তির পথ তৈরি করবে।

প্রধান বক্তা শহিদুল আলম বাহাদুর বলেন, “দাঁড়িপাল্লার জয় মানেই ন্যায়বিচার ও সুশাসনের জয়। যুবকদের ঐক্যই আগামী দিনে ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় শক্তি।”

প্রধান অতিথি মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের পরিবর্তনের বাহক। তারা যদি আল্লাহর উপর ভরসা করে এগিয়ে আসে তবে বিজয় নিশ্চিত।”

Hot this week

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বাআশিফের উপদেষ্টার সাথে শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

গর্জনিয়া জামায়াতের যুব সম্মেলনে যুবকের উদ্দেশ্যে ভিপি বাহাদুর-

"জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ৫৪ বছরের অভিজ্ঞতাকে সমর্থন করুন" রামু প্রতিনিধি:কক্সবাজারের...

Topics

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

গর্জনিয়া জামায়াতের যুব সম্মেলনে যুবকের উদ্দেশ্যে ভিপি বাহাদুর-

"জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ৫৪ বছরের অভিজ্ঞতাকে সমর্থন করুন" রামু প্রতিনিধি:কক্সবাজারের...

জুলাই সনদের আইনীভিত্তি দেয়া না হলে সাংবিধানিক সংকট তৈরী হবে-মহেশখালীতে ড. এ. এইচ.এম. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক...

ফিলিস্তিনকে স্বাধীন করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই— মাওলানা রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img