Saturday, September 5, 2026
22.9 C
London

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতসহ কয়েকটি দলের আন্দোলন জনসমর্থন না পেয়ে ব্যর্থতায় পর্যবেশিত হয়েছে।

বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতসহ কয়েকটি দলের আন্দোলন জনসমর্থন না পেয়ে ব্যর্থতায় পর্যবেশিত হয়েছে। প্রথম দুইটি কর্মসূচী জনসাধারণকে সম্পৃক্ত না করতে পেরে শুধু তাদের নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে তাদের দাবী জনসমর্থহীন।

আজ ১৯ সেপ্টেম্বর ২০২৫, বিকেলে শেরপুর জেলা জাসাস এর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শেরপুর পৌর শহরের স্বপ্নধারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক বিশিষ্ট নৃত্য শিল্পী ও পরিচালক ফারহানা চৌধুরী বেবী। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেস আলী মামুন, প্রধান বক্তা ছিলেন এস
জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন।

এমরান সালেহ প্রিন্স বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে জমায়াত আন্দোলনের সূচনা করলেও তারা নিজেরাই পিআর এ বিশ্বাস করে না। তারা যদি বিশ্বাস করতোই তাহলে আরও ছয় মাস আগে তিনশত আসনে প্রার্থী ঘোষণা করে মার্কা দিয়ে ভোট চাইতে ভোটের ময়দানে নামিয়ে দিতো না। তারা ঐকমত্য কমিশনের বৈঠকে কোনোদিন পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব তুলে নাই।
ঐকমত্য কমিশনের বৈঠকে সংস্কার প্রস্তাবাবলী চূড়ান্ত হবার আগেই জামায়তের রাজপথ উত্তপ্ত করার চেষ্টার পেছনে দূরভিসন্ধি কাজ করছে।
জামায়তের লক্ষ্য পিআর পদ্ধতিতে নির্বাচন নয়, আন্দোলনের নামে দেশে অনৈক্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনের পথে প্রতিবন্ধকতা করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
তিনি শেরপুর জেলার সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের কর্মীদের সংগঠিত করে জাসাসকে শক্তিশালী করার আহবান জানান। গান, কাব্য ও কবিতার ছন্দে আগামী নির্বাচনে ধানের শীষের প্রচারনা চালাতে প্রস্তুতি নিতে জাসাস কর্মীদের প্রতি আহবান জানান।

Hot this week

বাংলাদেশ জামায়াতে ইসলামীকক্সবাজার জেলা

প্রেস বিজ্ঞপ্তি, ০৮ জুলাই ২০২৬ কক্সবাজারে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের...

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বাআশিফের উপদেষ্টার সাথে শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

Topics

বাংলাদেশ জামায়াতে ইসলামীকক্সবাজার জেলা

প্রেস বিজ্ঞপ্তি, ০৮ জুলাই ২০২৬ কক্সবাজারে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের...

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

গর্জনিয়া জামায়াতের যুব সম্মেলনে যুবকের উদ্দেশ্যে ভিপি বাহাদুর-

"জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ৫৪ বছরের অভিজ্ঞতাকে সমর্থন করুন" রামু প্রতিনিধি:কক্সবাজারের...

জুলাই সনদের আইনীভিত্তি দেয়া না হলে সাংবিধানিক সংকট তৈরী হবে-মহেশখালীতে ড. এ. এইচ.এম. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক...

ঈদগাঁও ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক যুব সমাবেশ গতকাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img