Tuesday, July 7, 2026
31.7 C
London

জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ২৬ সেপ্টেম্বর জুমাবার বিকাল ৪:৩০ টায় কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদরাসা গেইট থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার পৌরসভা চত্বরে সমাবেশে মিলিত হয়।

জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনী ভিত্তি না দিলে দেশে আবারো ফ্যাসিবাদ তৈরি হবে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের তরুণ প্রজন্ম জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, মা তার সন্তানকে হারিয়েছে, স্ত্রী স্বামীকে হারিয়েছে, সন্তান বাবাকে হারিয়েছে তা বিফলে যাবে। আমরা দেশে কেউ নতুন করে ফ্যাসিবাদী শাসক হয়ে উঠুক তা হতে দিতে পারি না। তাই কোন ছলচাতুরির আশ্রয় না নিয়ে জুলাই সনদের আইনী ভিত্তি দিয়ে সেই সনদের অধীনে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করছি কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে দেশের একটি প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাকর্মীরা কেন্দ্র দখল, প্রভাব বিস্তার, ভোট কারচুপির বিভিন্ন পরিকল্পনা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। যা দেখে- শুনে দেশবাসীর মনে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সন্দেহ সৃষ্টি হচ্ছে। সেই অবস্থার অবসানে এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। ভোটের মাঠে কালো টাকা, কেন্দ্র দখল ও মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে অবশ্যই উভয় কক্ষে ‘পিআর’ পদ্ধতিতে নির্বাচন আয়োজনের কোন বিকল্প নেই। আ’লীগ ও তার দোসররা সাড়ে পনেরো বছর দেশে জুলুম -নির্যাতন, গুম-খুন এবং মানবাধিকার লঙ্ঘন করেছে। এ সকল অপরাধের বিচারের জন্য প্রশাসনিক ও আইনী ব্যবস্থা গ্রহণের দূর্বলতার কারণে ফ্যাসিস্ট আ’লীগ ও তাদের দোসর জাতীয় পার্টি দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
আমরা অবিলম্বে ফ্যাসিস্ট আ’লীগের দোসর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি এবং গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অফিস সহকারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাক আহমদ, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, সাবেক কক্সবাজার পৌরসভা মেয়র জননেতা সরোয়ার কামাল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহসীন, ইসলামী ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী প্রমূখ।

Hot this week

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বাআশিফের উপদেষ্টার সাথে শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

গর্জনিয়া জামায়াতের যুব সম্মেলনে যুবকের উদ্দেশ্যে ভিপি বাহাদুর-

"জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ৫৪ বছরের অভিজ্ঞতাকে সমর্থন করুন" রামু প্রতিনিধি:কক্সবাজারের...

Topics

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

গর্জনিয়া জামায়াতের যুব সম্মেলনে যুবকের উদ্দেশ্যে ভিপি বাহাদুর-

"জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ৫৪ বছরের অভিজ্ঞতাকে সমর্থন করুন" রামু প্রতিনিধি:কক্সবাজারের...

জুলাই সনদের আইনীভিত্তি দেয়া না হলে সাংবিধানিক সংকট তৈরী হবে-মহেশখালীতে ড. এ. এইচ.এম. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক...

ঈদগাঁও ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক যুব সমাবেশ গতকাল...

ফিলিস্তিনকে স্বাধীন করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই— মাওলানা রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img