Sunday, September 6, 2026
22.4 C
London

খুরুশকুলে নির্বাচনী সাধারণ সভায় ভিপি বাহাদুর

প্রেস বিজ্ঞপ্তি, ০৭ সেপ্টেম্বর ২০২৫
“সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়ি পাল্লা পক্ষে জনমত গঠন করুন”

কক্সবাজার ০৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য জননেতা শহিদুল আলম বাহাদুর বলেছেন, সন্ত্রাস, দুর্নীতি আমাদের দেশ কে পিছিয়ে দিচ্ছে। জামায়াতে ইসলামী শতভাগ দুর্নীতিমুক্ত একটি সংগঠন। সুতরাং যে দলের নেতাকর্মীরা দুর্নীতিতে জড়িত নেই, সে দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশকে দুর্নীতিমুক্ত করতে বেশি লাগবে না। আমরা সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি। একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে এদেশের তরুণ প্রজন্ম যেভাবে রক্ত দিয়েছে তারা আমাদের প্রেরণার উৎস। আমরা তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর। তিনি সমৃদ্ধ ও উন্নত কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লার পক্ষে জনমত গঠন করার জন্য আহ্বান জানান। ইউনিয়ন ৪ নং ওয়ার্ড কেন্দ্র কমিটি গঠন উপলক্ষ্যে ৭ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসাইন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, নায়েবে আমীর মাওলানা মোস্তাক আহমদ, সেক্রেটারি আজিজুর রহমান, ইউনিয়ন সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সেক্রেটারি জহিরুল ইসলাম, ডা. কায়সার আমীন কায়েস সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

Hot this week

বাংলাদেশ জামায়াতে ইসলামীকক্সবাজার জেলা

প্রেস বিজ্ঞপ্তি, ০৮ জুলাই ২০২৬ কক্সবাজারে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের...

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বাআশিফের উপদেষ্টার সাথে শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

Topics

বাংলাদেশ জামায়াতে ইসলামীকক্সবাজার জেলা

প্রেস বিজ্ঞপ্তি, ০৮ জুলাই ২০২৬ কক্সবাজারে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের...

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

গর্জনিয়া জামায়াতের যুব সম্মেলনে যুবকের উদ্দেশ্যে ভিপি বাহাদুর-

"জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ৫৪ বছরের অভিজ্ঞতাকে সমর্থন করুন" রামু প্রতিনিধি:কক্সবাজারের...

জুলাই সনদের আইনীভিত্তি দেয়া না হলে সাংবিধানিক সংকট তৈরী হবে-মহেশখালীতে ড. এ. এইচ.এম. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক...

ঈদগাঁও ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক যুব সমাবেশ গতকাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img