Wednesday, July 8, 2026
26.3 C
London

গণঅধিকার পরিষদের কর্মসূচিতে জামায়াতে ইসলামীর যোগদান

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামের অন্যতম সংগঠন গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলা, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জটিলতা, ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংহতি জানিয়ে যোগদান করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এক বিশাল মিছিল নিয়ে শাহবাগে গণঅধিকার পরিষদের কর্মসূচিতে যোগদান করেন জামায়াত নেতৃবৃন্দ।

এর আগে মিছিলে যোগদান পূর্বক জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. শামছুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, ওয়ারী পূর্ব থানা আমীর মোহতাসিম বিল্লাহ প্রমুখ।

বক্তরা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জটিলতা সৃষ্টি না করে গণভোটের মাধ্যমে দ্রুত পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়ে বলেন, জুলাই চেতনা বাস্তবায়নের জন্য বিপ্লবী সরকারের কাছে দাবি জানাতে হয়, রাজপথে নামতে হয় এটি লজ্জাজনক। বিপ্লবী সরকারকে বিপ্লবের চেতনা বাস্তবায়নে আপোষহীন নীতি অবলম্বনের আহ্বান জানিয়ে তারা বলেন, কোন দলের প্রতি আনুগত্যশীল না হয়ে জনগণের প্রত্যাশা পূরণে মনযোগী হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক দায়িত্ব। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে সরকার যদি কোন রাজনৈতিক দল থেকে চাপ পেয়ে থাকে তবে সরকারকে সেটি জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে বক্তরা বলেন, রাজনৈতিক সিদ্ধান্তে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়ায় ঐক্যমতে পৌঁছাতে না পারলে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে।

বক্তরা হুশিয়ারি দিয়ে বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন ব্যতীত দেশের মানুষ কোন নির্বাচন মেনে নিবে না। জনগণ যেই নির্বাচন মেনে নিবে না, জামায়াতে ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহন করবে না।

নুরুল হক ‍নুরের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, বিপ্লবী নেতার উপর হামলার ১ সাপ্তাহ পেরিয়ে গেলেও সরকার এখন পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত একজনকেও গ্রেফতার করেনি, করতে পারেনি। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের কোন পরিবেশ নেই। জুলাই সনদের আইনি ভিতি না দেওয়া হলে জুলাই বিপ্লবে অংশগ্রহনকারী প্রত্যেক ছাত্র-জনতাকে কাঠগড়া দাঁড় করানো হতে পারে। আওয়ামী লীগের ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ না করলে বিপ্লবী নেতাদের নুরের মতো পরিণিতি ভোগ করতে হতে পারে। তাই অনতিবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোহাম্মদ আব্দুল মান্নান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Hot this week

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বাআশিফের উপদেষ্টার সাথে শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

গর্জনিয়া জামায়াতের যুব সম্মেলনে যুবকের উদ্দেশ্যে ভিপি বাহাদুর-

"জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ৫৪ বছরের অভিজ্ঞতাকে সমর্থন করুন" রামু প্রতিনিধি:কক্সবাজারের...

Topics

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

গর্জনিয়া জামায়াতের যুব সম্মেলনে যুবকের উদ্দেশ্যে ভিপি বাহাদুর-

"জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ৫৪ বছরের অভিজ্ঞতাকে সমর্থন করুন" রামু প্রতিনিধি:কক্সবাজারের...

জুলাই সনদের আইনীভিত্তি দেয়া না হলে সাংবিধানিক সংকট তৈরী হবে-মহেশখালীতে ড. এ. এইচ.এম. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক...

ঈদগাঁও ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক যুব সমাবেশ গতকাল...

ফিলিস্তিনকে স্বাধীন করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই— মাওলানা রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img