বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুনিয়া ইউনিয়ন শাখার শ্রমিক সমাবেশ ইউনিয়ন সভাপতি আজিজুল হাকিম এর সভাপতিত্বে স্থানীয় একটি মিলনায়াতনে অনুষ্ঠিত হয়।
উক্ত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব আবু নাঈম মুহাম্মদ হারুন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব মোক্তার আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুনিয়াপালং ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব ফখরুদ্দীন রাজি সেক্রেটারি মাওলানা এনায়েত উল্লাহ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ডাঃ নছরুল্লাহ রায়হান, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামু উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল হাকিম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামু উপজেলা শাখার অফিস সম্পাদক নুরুল হক সহ ইউনিয়ন-ওয়ার্ড় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




