Sunday, September 6, 2026
14.2 C
London

চট্টগ্রামে সি এম পি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসরের বুদ্ধিবৃত্তিক চিন্তা-চর্চার প্রতিযোগিতা “মাইন্ড ম্যারাথন সিজন-২”

শিশু-কিশোরদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তা ও যুক্তিবোধের চর্চা বাড়াতে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর আয়োজন করেছে ব্যতিক্রমী প্রতিযোগিতা— “মাইন্ড ম্যারাথন ২০২৫”।

“শিক্ষা সেবায় আনন্দ, গড়বো নতুন দিগন্ত” স্লোগান নিয়ে গত ১৫ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে পুরো সেপ্টেম্বর মাসব্যাপী। প্রতিযোগিতায় রয়েছে— কুইজ রাউন্ড, সমস্যা সমাধান চ্যালেঞ্জ, যুক্তি বিশ্লেষণ, আইকিউ টেস্ট, সাধারণ জ্ঞান ও পাঠ্যভিত্তিক প্রশ্নসহ মোট ৫০ নম্বরের নানা ধাপ।

একযোগে দেশের বিভিন্ন বিভাগের স্কুলসমুহে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের সি এম পি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় মাইন্ড ম্যারাথনের বিশেষ পর্ব। এতে অংশ নেয় পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা। এছাড়া নগরীর আরো বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে এ প্রতিযোগিতা চলমান রয়েছে বলে জানান ফুলকুঁড়ি আসর চট্টগ্রাম মহানগরী নীহারিকা শাখার শিশু দক্ষতা উন্নয়ন সম্পাদক মিশকাত উদ্দিন। প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন ফুলকুঁড়ি আসর চট্টগ্রাম মহানগরী নীহারিকা শাখার শিক্ষা-সাহিত্য সম্পাদক দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ফুলকুঁড়ি আসরের সংগঠকরা।

উদ্বোধনী বক্তব্যে শিক্ষা-সাহিত্য সম্পাদক দেলোয়ার হোসাইন বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নতুন প্রজন্মকে যুক্তিনির্ভর চিন্তা ও ইতিবাচক প্রতিযোগিতায় উৎসাহিত করে।”

শিক্ষাবিদদের মতে, “মাইন্ড ম্যারাথন” শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং একটি প্ল্যাটফর্ম— যেখানে শিক্ষার্থীরা প্রথাগত পড়াশোনার বাইরে গিয়ে সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা এবং দলগত দক্ষতা বিকাশের সুযোগ পাচ্ছে।

Hot this week

বাংলাদেশ জামায়াতে ইসলামীকক্সবাজার জেলা

প্রেস বিজ্ঞপ্তি, ০৮ জুলাই ২০২৬ কক্সবাজারে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের...

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বাআশিফের উপদেষ্টার সাথে শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

Topics

বাংলাদেশ জামায়াতে ইসলামীকক্সবাজার জেলা

প্রেস বিজ্ঞপ্তি, ০৮ জুলাই ২০২৬ কক্সবাজারে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের...

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

গর্জনিয়া জামায়াতের যুব সম্মেলনে যুবকের উদ্দেশ্যে ভিপি বাহাদুর-

"জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ৫৪ বছরের অভিজ্ঞতাকে সমর্থন করুন" রামু প্রতিনিধি:কক্সবাজারের...

জুলাই সনদের আইনীভিত্তি দেয়া না হলে সাংবিধানিক সংকট তৈরী হবে-মহেশখালীতে ড. এ. এইচ.এম. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক...

ঈদগাঁও ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক যুব সমাবেশ গতকাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img