আজ ১ সেপ্টেম্বর সোমবার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরী জামায়াতের এক প্রতিনিধি দল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের সাথে দামপাড়া পুলিশ লাইনস্থ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।




