চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের নতুন সভাপতি হয়েছেন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার। আজ রোববার তিনি পরবর্তী তিন বছরের জন্য এ দায়িত্ব গ্রহণ করেন।
অধ্যাপক ড. গিয়াস উদ্দিন সৌদি আরবের কিং সউদ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। এর পূর্বে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এ অধ্যাপনা করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের মেহেদীবাগ সিডিএ জামে মসজিদের খতিব।
এ ছাড়া তিনি দেশের কয়েকটি ইসলামী ব্যাংকের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. গিয়াস উদ্দিন একজন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, ভাষাবিদ, আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব ও গভীর পান্ডিত্যের অধিকারী মূলধারার ইসলামিক স্কলার হিসেবে ব্যাপক সমাদৃত।
তিনি প্রকৃত আলিমের গুণাবলী সম্পন্ন প্রশস্ত মনের এক ক্যারিশমাটিক অনুকরণীয় বক্তিত্ব।
আল্লাহ তা’আলা তাঁর হায়াতে বরকত দান করুন। দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার সার্বিক তাওফীক দান করুন।



