“আজকের যুগে অনলাইন কার্যক্রম দাওয়াত ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে”
কক্সবাজার শহর জামায়াতে ইসলামী’র উদ্যোগে আজ ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার বিকাল ৩টায় শহরের এক মিলনায়তনে অনলাইন এক্টিভিস্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তির সদ্ব্যবহার করে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মাদ শাকিল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সেক্রেটারি শহীদুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমিন মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আল আমিন মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন, আজকের যুগে অনলাইন কার্যক্রম দাওয়াত ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
পরে তিনি নির্দিষ্ট আর্টিক্যালের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।
তিনি আরও বলেন, সত্য, ন্যায় ও কল্যাণমূলক কনটেন্ট প্রচারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এজন্য প্রত্যেক এক্টিভিস্টকে দক্ষতা বৃদ্ধি, সচেতনতা ও দায়িত্বশীলতার সাথে অনলাইনে কাজ করার আহ্বান জানানো হয়।
বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আবদুর রশিদ, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি এমইউ বাহাদুর, মাওঃ মুজহেরুল ইসলাম, সানাউল্লাহ নূরী, সাঈদ উল্লাহ, মাস্টার আবদুর রহমানসহ শহর ও ওয়ার্ডের বিভিন্ন দায়িত্বশীল।
এতে কক্সবাজার শহরের বিভিন্ন ওয়ার্ড হতে আগত অনলাইন এক্টিভিস্টরা অংশগ্রহণ করেন।




