Sunday, September 6, 2026
22.4 C
London

হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের যুব সমাবেশে জেলা আমীর আনোয়ারী

“জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে যুব সমাজ কে অগ্রনী ভূমিকা পালন করতে হবে”

জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার ০৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, একটি মহল আমাদের তরুণ প্রজন্মের অর্জন জুলাই গণ অভ্যুত্থান কে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে। জুলাই সনদ কে আইনীভিত্তি দিতে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। এদেশের সচেতন তরুণ ও যুব সমাজ সকল অপচেষ্টা রুখতে আজ ঐক্যবদ্ধ। তাই আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অর্জন জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে যুব সমাজ কে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। নচেৎ আমাদের স্বাধীনতা -সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার ও বাক স্বাধীনতা আবারো শিকলবন্ধী হয়ে পড়বে। তিনি আরো বলেন, এদেশ আমার, আপনার সকলের। এদেশ কে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আমাদের তরুণ প্রজন্ম এদেশ কে ভালোবেসে বুকের রক্ত ঢেলে দিয়েছে। আমরা এই দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতে দৃঢ়প্রতিজ্ঞ। আগামীর সুন্দর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি যুব সমাজ কে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করার জন্য আহ্বান জানান। ২০ সেপ্টেম্বর বিকেলে হোয়াইক্যং ইউনিয়ন শাখা আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন যুব বিভাগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, উপজেলা সহকারী সেক্রেটারি সরোয়ার কামাল সিকদার। কায়েদে আজম মোঃ আলী জিন্নাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগ সভাপতি নূরুল আলম, ইউনিয়ন আমীর মুহাম্মদ ইবরাহিম, নায়েবে আমীর মুহাম্মদ ইয়াকুব, মাওলানা বদিউল আলম প্রমুখ।

Hot this week

বাংলাদেশ জামায়াতে ইসলামীকক্সবাজার জেলা

প্রেস বিজ্ঞপ্তি, ০৮ জুলাই ২০২৬ কক্সবাজারে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের...

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বাআশিফের উপদেষ্টার সাথে শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

Topics

বাংলাদেশ জামায়াতে ইসলামীকক্সবাজার জেলা

প্রেস বিজ্ঞপ্তি, ০৮ জুলাই ২০২৬ কক্সবাজারে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের...

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

গর্জনিয়া জামায়াতের যুব সম্মেলনে যুবকের উদ্দেশ্যে ভিপি বাহাদুর-

"জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ৫৪ বছরের অভিজ্ঞতাকে সমর্থন করুন" রামু প্রতিনিধি:কক্সবাজারের...

জুলাই সনদের আইনীভিত্তি দেয়া না হলে সাংবিধানিক সংকট তৈরী হবে-মহেশখালীতে ড. এ. এইচ.এম. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক...

ঈদগাঁও ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক যুব সমাবেশ গতকাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img