প্রেস বিজ্ঞপ্তি, ০৮ জুলাই ২০২৬
কক্সবাজারে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান
কক্সবাজার পৌরসভায় টানা বর্ষণের ফলে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত ও নিহত পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) কক্সবাজার পৌরসভার সাত্তার ঘোনা, লাইট হাউস (পৌর ৭নং ওয়ার্ড) ও কলাতলী বড় ছড়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী এই সহায়তা প্রদান করেন।
বিগত কয়েকদিন অতিবৃষ্টি ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জামায়াতের পক্ষ থেকে নগদ ৪৭ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে প্রতিটি পরিবারকে পুনর্বাসন বাবদ ২০ হাজার টাকা এবং পরিবারের এতিম সদস্যদের জন্য ৭০০০ টাকা প্রদান করা হয়। সহায়তা প্রদানকালে জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, কক্সবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও শহর নায়েবে আমীর শহিদুল আলম বাহাদুর, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, সাবেক মেয়র ও জামায়াত নেতা সরোয়ার কামাল, ১২ নং ওয়ার্ড সভাপতি রফিক উল্লাহ মুকুলসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সরকার কে পাহাড়ধ্বসে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার কে পুনর্বাসনের জন্য সহায়তা করার আহ্বান জানাচ্ছি। সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী সবসময়ই মানুষের বিপদে সর্বোচ্চ সহায়তা নিয়ে এগিয়ে আসার চেষ্টা করে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
বার্তা প্রেরক
আবু মিহরান
জেলা প্রচার বিভাগ।



