Wednesday, July 8, 2026
30.7 C
London

জুলাই সনদের আইনীভিত্তি দেয়া না হলে সাংবিধানিক সংকট তৈরী হবে-মহেশখালীতে ড. এ. এইচ.এম. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ, এইচ,এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীর কাছে মৌলিক সংষ্কার করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ লক্ষ্যে ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করতে যাচ্ছেন। এই জুলাই সনদের আইনীভিত্তি দেয়া না হলে দেশে সাংবিধানিক সংকট তৈরী হওয়ার আশংকা রয়েছে। তাই দেশে গনতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে জুলাই সনদের আইনীভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে সু্ষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।

শুক্রবার (৩ অক্টোবর) মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে তৃণমূল নেতা কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মহেশখালী কুতুবদিয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দুইটি উপজেলা অর্থনৈতিকভাবে অত্যন্ত সম্ভাবনাময়। এখানে পর্যটন শিল্পের জন্য বিশাল সমুদ্র সৈকত, লবণ চিংড়ি, পানসহ অনেক প্রাকৃতিক গ্যাস, মৎস্য, ইউরেনিয়ামের মতো মূল্যবান সম্পদ রয়েছে। যা নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উম্মোচন করবে। এ সম্ভাবনাকে বিকশিত করার জন্য সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।

তিনি বলেন, মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্র বন্দর হচ্ছে। গভীর সমুদ্র বন্দর নির্মানসহ মাস্টার প্লান বাস্তবায়ন হলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। কোন মানুষ বেকার থাকবে না। মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মানসহ মাস্টার প্লান বাস্তবায়ন করে মহেশখালী – কুতুবদিয়াকে বিশ্বের কাছে তুলে ধরতে পারলে আমাদের দ্বীপ দুটি সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে।

ডক্টর হামিদুর রহমান আযাদ বলেন, আমার ঘরে খাবারের আয়োজন চলবে আর পরিবারের সদস্যরা না খেয়ে থাকবে? তা কখনো হতে দেয়া হবেনা। তিনি গভীর সমুদ্র বন্দরে নিয়োজিত শ্রমিকের ৫০% শ্রমিক স্থানীয় ভাবে নিয়োগ দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

২০২৬ সালের নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারন আগামী নির্বাচনই নির্ধারণ করবে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে নাকি আবার নতুন ফ্যাসিবাদের পুনঃউত্থান হবে। আগামী নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ ৫৪ বছরের ব্যর্থ রাজনীতির পথে হাটবে না নতুন ধারায় ক্ষুধা, দারিদ্রমুক্ত, চাঁদাবাজ, দখল বাণিজ্য ও দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মান হবে। সব কিছু নির্ভর করবে আপনার আমার সুচিন্তিত সিদ্ধান্তের উপর। তাই ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের স্প্রিট ধারণ করে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির মধ্য দিয়ে অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।

পৃথক পৃথক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছোট মহেশখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ সোহেল, শাপলা পুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মনির। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, উপজেলা জামায়াতের দক্ষিণের আমীর মাষ্টার শামিম ইকবাল, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, মাষ্টার আনসারুল্লাহ হেলালী, নুরুল আমিন শান্ত সহ তৃনমুলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Hot this week

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বাআশিফের উপদেষ্টার সাথে শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

গর্জনিয়া জামায়াতের যুব সম্মেলনে যুবকের উদ্দেশ্যে ভিপি বাহাদুর-

"জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ৫৪ বছরের অভিজ্ঞতাকে সমর্থন করুন" রামু প্রতিনিধি:কক্সবাজারের...

Topics

চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রীতি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার কে সাজাতে উদ্যমী ও তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশ জামায়াতে...

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় মুহাম্মদ শাহজাহান

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে...

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে...

গর্জনিয়া জামায়াতের যুব সম্মেলনে যুবকের উদ্দেশ্যে ভিপি বাহাদুর-

"জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ৫৪ বছরের অভিজ্ঞতাকে সমর্থন করুন" রামু প্রতিনিধি:কক্সবাজারের...

ঈদগাঁও ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক যুব সমাবেশ গতকাল...

ফিলিস্তিনকে স্বাধীন করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই— মাওলানা রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img