ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) স্যার
এ এফ রহমান হল নির্বাচনে নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আবদুল্লাহ আল জোবাইর
কে ফুলেল শুভেচ্ছা জানালেন তাঁর গর্বিত পিতা আতাউর রহমান কায়সার ও শিক্ষক সাংবাদিক হুমায়ুন সিকদার।
রবিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে হলের এজিএস জোবাইর
কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
শুভেচ্ছা জানাতে গিয়ে তার শিক্ষক সাংবাদিক হুমায়ুন সিকদার বলেন,
“আমাদের ছাত্র নেতৃত্বে জায়গা করে নিয়েছে—এটি আমাদের জন্যও এক বিশেষ সম্মান। আমরা বিশ্বাস করি, সে ছাত্রসমাজের কল্যাণে কাজ করে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।”
তিনি আরও জানান, এজিএসের এই বিজয় তাঁর কঠোর পরিশ্রম, সততা ও নেতৃত্বগুণের ফসল। তাঁরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় এজিএসের পিতা বলেন, “আমার সন্তানের এই অর্জন শুধু আমার পরিবারের নয়, পুরো এলাকার গর্ব। আমি আশা করি সে শিক্ষার্থীদের স্বার্থে সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।”
উপস্থিত পিতা ও শিক্ষক ডাকসুর নবনির্বাচিত সমাজকল্যাণ সম্পাদক এবি জোবাইরকেও ফুলেল শুভেচ্ছার পাশাপাশি দু’জনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতায় ডাকসুর ভূমিকা শক্তিশালী করার আহ্বান জানান।




